হত্যার বিচার চাইতে মরা ছাগল নিয়ে ইউএনও অফিসে গৃহবধু
নওগাঁর বদলগাছীতে অন্যের জায়জায় যাওয়াকে কেন্দ্র একটি ছাগলকে লাথি মেরে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার পেতে মরা রোববার (৫ এপ্রিল) দুপুর আড়াই টায় ভুক্তভোগী ফাতেমা বেগম নামের গৃহিণী ভ্যানে করে মরা ওই ছাগল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির হয়েছেন।
এর আগে শনিবার(০৪ এপ্রিল) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ ওঠা ব্যক্তি হলেন উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের গোপালপুর গ্রামের বাচ্চু সরদারের ছেলে আব্দুর রশীদ। তিনি বদলগাছী উপজেলা পরিষদে অফিস সহায়ক পদে চাকুরী করেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের একটি ছাগল একই এলাকার স্থানীয় উপজেলা পরিষদের অফিস সহায়ক আব্দুর রশীদের জায়গায় যায়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রশীদ ছাগলটির পেটে লাথি মারেন। পরে গুরুতর আহত অবস্থায় ছাগলটি মারা যায়। এর দুদিন আগে ছাগলটি দুটি বাচ্চা প্রসব করে।
এ ঘটনায় ফাতেমা বেগম মৃত ছাগলটি সঙ্গে নিয়ে ইউএনও কার্যালয়ে উপস্থিত হন এবং বিচার দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, “আমার ছাগলটিকে মারধর করে মেরে ফেলা হয়েছে। এতে আমার বড় ক্ষতি হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। পরে তিনি বদলগাছী থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রশীদ জানান, ফাতেমার পরিবারের সাথে আমাদের জমিজমা নিয়ে গন্ডগোল আছে। আমি তার ছাগল কে লাথি মারিনি। তার ছাগলটি বাচ্চা প্রসব করার পর ফুল আটকে গেছিলো। ডাক্তার এসে ফুল পরার পর পেট ফুলে ওঠে মারা যায়। আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে ফাতেমা।
স্থানীয় নজরুল ইসলাম নামে একই এলাকার এক ব্যক্তি জানান, তাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ আছে এ কথা সত্য। তবে গতকাল যে জমি নিয়ে গন্ডগোল সেখানে আব্দুর রশীদ আগাছা পরিষ্কার করার সময় ছাগল কে লাথি মারার ঘটনা ঘটে। বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
এ বিষয়ে এলাকার গ্রাম্য ডাক্তার রেজাউল ইসলাম জানান, আমাকে ছাগলের চিকিৎসার জন্য ডাকা হয়। গিয়ে দেখি ছাগলের শরীরে তাপমাত্রা কমে গেছে। একেবারে শূন্যের ঘরে। আমি বলেছি আমার দ্বারা এই ছাগলের চিকিৎসা সম্ভব নয়। আপনারা অন্য কাউকে দেখান। এরপর আমি চলে আসছি,পরে শুনলাম ছাগলটি মারা গেছে।”
বদলগাছী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বিষয়টি শুনেছি। এখনও অভিযোগ হাতে পাই নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানার জন্য মুঠোফোনে ফোন দিলে রিসিভ করেননি উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি।
এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর