ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপির নেতাকর্মীদের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ৬-৪-২০২৬ দুপুর ১২:৩৪

কুমিল্লার নাঙ্গলকোটে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার পেরিয়া ইউপির কাকৈরতলা বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। শেষে কাকৈরতলা বাজারের বিভিন্ন সড়কে একটি বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মী'রা।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, একই ইউপির বড় সঙ্গেশ্বর গ্রামের কাজী নুর আলম সিদ্দিকী গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমপি পদে প্রর্থী হয়ে পরাজিত হলে তার ছোট ভাই জাফর তার নিজস্ব আইডি ফেইসবুকে ছাত্রদলকে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দিয়ে ঢাকায় চলে যান।

এ ঘটনার জেরে ধরে গত শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জাফর বাড়িতে আসলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শফিউল্লাহ ভুট্টু ওরফে পারভজ জাফরকে স্ট্যাটাসের বিষয়ে জিজ্ঞাসা করেন। এবং বলেন তুই আর আমি একই গ্রামের মানুষ। এখন আমি বাহিরে কথাও গেলে দলীয় লোকজন ছাত্রদলকে কটুক্তি করার বিষয়ে আমাকে জিজ্ঞাসা করে। এমন সময় বিএনপি নেতা একই গ্রামে আমান উল্যাহ ঘটনা স্থলে আসলে জাফরের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাফর আমান উল্যাহকে ঘুষি মেরে বাড়িতে চলে যায়।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতা দাবি করে বলেন, জাফর বাড়িতে গিয়ে নিজে'ই তাদের ঘর ভাংচুর করে। পরে ঘটনার দিন রাতে তার ভাই নোমান মিয়া বাদি হয়ে উল্টো শফিউল্লাহ ভুট্টুকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে ১৫ থেকে ২০ জনের অজ্ঞাতনামা দিয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বিত্তহীন। তার এ ঘটনার প্রকৃত কারণ জেনে দোষীদের আওনের আওতায় এনে বিচারের দাবি জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি স্বপন, সহ-সভাপতি ইয়াসিন মজুমদার, যুবদল নেতা মাইন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী বাহার মজুমদার, যুবদল নেতা খান মোবারক, কাকৈতলা ওয়ার্ড সভাপতি আইউব আলী সহ পেরিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় বাদি মামলা দিয়েছেন। আমরা তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ

পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার

নওগাঁয় ২১ জন অসহায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

প্রবাসে থেকেও গ্রামের উন্নয়নে বাবুল খন্দকার, নান্দনিক রূপ পেল খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়

ধুনটে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠে ফুটবল বিতরণ

কালকিনিতে নীরিহ লোকজনকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বর্ষার আগেই মাদারীপুরে নদীভাঙন, আতঙ্কে এলাকাবাসী

রৌমারী সীমান্তের শূন্যরেখা থেকে উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক

বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি

দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে কুয়াকাটা পর্যন্ত ৩০ কিলোমিটার মানববন্ধন

জাতীয় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সঙ্গে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ

গাজীপুর মহানগরের কাশিমপুরে পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার ১২

আগামী দিনে আরও নিরাপদ রাজশাহী গড়ে উঠবে: ভূমিমন্ত্রী মিনু