ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মনিরামপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আজগার আলীর প্রয়ান দিবস


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ৬-৪-২০২৬ দুপুর ১২:৩৫

মনিরামপুর বিএনপির প্রতিষ্ঠাকালিন একটি অসংগঠিত দলের হাল ধরেন মহরুম আজগার আলী। তার হাত ধরেই উপজেলায় বিএনপি আজ বিরাট সংগঠনে রুপ নিয়েছে। জীবদ্দশায় একদিকে তিনি ব্যক্তি জীবনে সততার নজির গড়েছেন। অপরদিকে তিনি ছিলেন দলের একনিষ্ঠ কর্মী। প্রতিষ্ঠাকালিন এই সভাপতি ইউপি চেয়ারম্যান থাকাকালিন প্রকল্পের কাজ শেষে সরকারি বরাদ্দ থেকে গেলে তিনি তা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিয়েছিলেন। এভাবে তিনি কর্মময় জীবনে বহু সততার নজির গড়েছেন।
মনিরামপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আজগর আলী সরদারের প্রয়ান দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। গত শনিবার বিকেলে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা বিএনপির সহ সভাপতি জিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যশোর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এমএ গফুর, সহসভাপতি মোতালেব গাজী, যুগ্ম সাধারন সম্পাদক শামছুজ্জামান শান্ত, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব বিল্লাল হুসাইন, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইউনুচ আলী জুয়েল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু মুছা আল নাইম, কলেজছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন প্রমূখ। 
সভাশেষে বিএনপির প্রয়াত চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়া ও ঊপজেলার প্রয়াত নেতার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন