ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনদের মতবিনিময় সভা


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ৬-৪-২০২৬ দুপুর ২:৫
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সঙ্গে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিতকরণ, কৃষি সার বিতরণে স্বচ্ছতা, অবৈধভাবে মাটি কাটা বন্ধ, অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং সর্বস্তরের অন্যায়-দুর্নীতি প্রতিরোধের বিষয়ে গুরুত্বারোপ করে বিস্তারিত আলোচনা হয়।
নবাগত জেলা প্রশাসক শিল্পী রানী রায় এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, জনস্বার্থে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে জেলা প্রশাসন সক্রিয় থাকবে এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার পার্থ প্রতিম শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, জেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন এবং জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নজরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা জেলার উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার