সীতাকুণ্ডে বিএনপির নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা
সীতাকুণ্ড উপজেলা বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
রোববার বিকালে সীতাকুণ্ড পৌরসভা চত্বরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত কর্মসূচি পালিত হয়।
উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে ফুলের তোড়া নিয়ে উপস্থিত হয়ে নতুন কমিটির নেতাদের শুভেচ্ছা জানান। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে পৌরসভা চত্বরে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে এবং ধারাবাহিকভাবে শুভেচ্ছা বিনিময় চলতে থাকে।
এ সময় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মো. মোরসালিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ ও যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, সীতাকুণ্ড বিএনপিকে বিভক্ত করতে নানা সময়ে ষড়যন্ত্র হয়েছে। তবে আসলাম চৌধুরীর দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্বে এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সব বাধা অতিক্রম করে দল বড় ধরনের সাফল্য অর্জন করেছে।
বক্তারা আরো বলেন, নবগঠিত এই কমিটি ভবিষ্যতে সীতাকুণ্ডে একটি আদর্শ ও মডেল বিএনপি গড়ে তুলতে কাজ করবে। প্রতিটি ইউনিয়নে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়ন করা হবে এবং আসলাম চৌধুরীর নেতৃত্বকে শক্তিশালী করতে এই কমিটি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে।
নবগঠিত এই কমিটিকে নেতাকর্মীরা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নতুন কমিটির প্রতি সমর্থন জানান।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান