ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৪-২০২৬ দুপুর ৩:৫৬

ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে পৌরসভার টিকাপাড়া এলাকায় সেনুয়া গোরস্তানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মো. শফিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, টাঙ্গন ব্রিজ এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশ অভিযান শুরু করে।
রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে টিকাপাড়া এলাকায় গোরস্তানের প্রধান গেটের সামনের পাকা রাস্তায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মামুন। এসময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মামুনের ডান হাতের মুষ্টি থেকে একটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে ১৯ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৭০০ টাকা। এছাড়াও তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ইনফিনিক্স (ওহভরহরী) স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মামুন ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও (বিহারীপাড়া) গ্রামের মো. মোরজেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. শফিউল ইসলাম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার