ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড ও সিমানা খুঁটি উপড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ৬-৪-২০২৬ দুপুর ৩:৫৮

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের ফড়িংগা গ্রামে পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে জমি বিক্রয়ের সাইনবোর্ড ও সিমানা খুঁটি উপড়ে ফেলা, ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার উপজেলার রোয়াইল ইউনিয়নের ফরিংগা গ্রামে। এ ঘটনায় গতকাল রবিবার ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগী সৈয়দ আহম্মেদ।
অভিযুক্তরা হলেন,শেখ আমের আলী, মোঃ মহি উদ্দিন, মোমিন, মনির হোসেন, বাবু, মামুন, জসিম উদ্দিন ও আইয়ুব আলীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।
অভিযোগ সূত্রে ও ভূক্তভোগী সৈয়দ আহম্মেদ বলেন,আমি পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির মালিক। তবে আমার আপন চাচা ও চাচাতো ভাইরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক ওই জমি ভোগদখল করে আসছেন। গত ৩০ মার্চ সকালে আমার দাবিকৃত জমিতে সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপন করি। কিন্তু ৫ এপ্রিল সকালে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে সেখানে গিয়ে খুঁটি উপড়ে ফেলে এবং সাইনবোর্ড ভাঙচুর করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়।
এ সময় বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তিনি। এছাড়া তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি দেওয়া হয়েছে বলেও জানান।
এ বিষয়ে অভিযুক্তরা বলেন,আমারা কারো জমি দখল করি নাই,ওর বাবা আমাদের কাছে জমি বিক্রি করেছে তবে জমি দলিল করে দেয় নাই,এটা নিয়ে গ্রামে বিচার-শালিশ হয়েছে,আমাদের জমি দলিল করে দেওয়ার কথা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার