জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান
কাউনিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মাহফুজুর রহমান (মিঠু) দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে এখন সুস্থ হয়ে উঠেছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থতা লাভ করায় তিনি কাউনিয়া উপজেলা ও হারাগাছ পৌরবাসীসহ সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
রাজনৈতিক জীবনে জনপ্রিয় এই নেতা আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইসলাম মায়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ঘোড়া’ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন।
১১ জুন ২০১৪ থেকে ৫ মে ২০১৯ পর্যন্ত তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্বকালীন সময়ে তিনি দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততার মাধ্যমে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করেন এবং অল্প সময়েই সাধারণ মানুষের আস্থা অর্জন করেন।
বর্তমানে তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক অঙ্গনে সক্রিয় এই নেতা দলীয় কার্যক্রম ও সামাজিক উদ্যোগের মাধ্যমে এখনো মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, প্রতিকূল সময়ে তিনি দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছেন। বিভিন্ন মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি তাদের পরিবার-পরিজনের খোঁজখবরও নিয়েছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর নেতৃত্বগুণ, মানবিকতা এবং সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। অনেকেই বলেন, “মিঠু চেয়ারম্যানের মতো জনবান্ধব নেতা আমরা এখনো পাইনি।” এলাকাবাসীর মতে, তিনি পুনরায় নির্বাচনে অংশ নিলে বিপুল ভোটে জয়লাভ করবেন—এমন প্রত্যাশাও রয়েছে।
পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ না করায় দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনিও আর নির্বাচনে অংশ নেননি।
তবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর প্রভাব এখনো দৃশ্যমান। ২০২০ সালে কিডনি ও ডায়াবেটিসজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লেও দেশ-বিদেশে চিকিৎসা গ্রহণের পর তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সম্প্রতি তিনি উন্নত চিকিৎসার জন্য নেপালে যান এবং সেখানে এক মাস ১০ দিন চিকিৎসাধীন ছিলেন।
সুস্থতা লাভের পর এক প্রতিক্রিয়ায় আলহাজ্ব মাহফুজুর রহমান (মিঠু) বলেন, “সবার দোয়া ও ভালোবাসায় আমি আবার সুস্থ হয়েছি। এজন্য কাউনিয়া ও হারাগাছের সর্বস্তরের মানুষ, ব্যবসায়ী সমাজ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও সাংবাদিকদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “সবার কাছে দোয়া চাই, যেন আগের মতো মানুষের পাশে থাকতে পারি এবং সমাজের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে পারি।”
জনপ্রিয় এই জননেতার সুস্থতায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তাঁর সক্রিয় প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছেন স্থানীয় জনগণ।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ