যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক
যশোরে এক বিচারকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নাটকীয় মোড় নেয় যখন মামলার বাদী নিজেই পূর্বের একটি গ্রেফতারি পরোয়ানার কারণে আদালত চত্বর থেকেই পুলিশের হাতে আটক হন। সোমবার (৬ এপ্রিল) যশোর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা শরিফুর আলম সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আদেশের জন্য সংরক্ষণ করেছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস। মামলায় অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট বিচারক আইন বহির্ভূতভাবে আদেশ প্রদান, আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে দায়িত্ব পালনে ব্যত্যয় ঘটিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড বিচার বিভাগের শৃঙ্খলা ও ন্যায়বিচারের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। এর আগে গত ৪ মার্চ যশোর জেলা আইনজীবী সমিতি সাধারণ সভার মাধ্যমে ওই বিচারকের আদালত বর্জনের ঘোষণা দেয়। এরপর থেকে আইনজীবীদের অনুপস্থিতিতেই আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানা গেছে। বাদী শরিফুর আলমের একটি মামলা ওই আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৩০ মার্চ আইনজীবীদের বর্জন কর্মসূচির মধ্যে তিনি নিজেই আদালতে উপস্থিত হয়ে সময়ের আবেদন করেন। তবে বিচারক তার আবেদন নামঞ্জুর করে একতরফাভাবে কার্যক্রম পরিচালনা করেন এবং সাক্ষ্যগ্রহণ শেষ করে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেন।
শরিফুর আলম আরও অভিযোগ করেন, বিচারক বিভিন্ন মামলায় ক্ষমতার অপব্যবহার করছেন এবং দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না, যা দুর্নীতি প্রতিরোধ আইনের পরিপন্থী। এ বিষয়ে তিনি দুর্নীতি দমন কমিশন ও কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন।
এদিকে, আদালতে মামলা দায়ের শেষে বের হওয়ার সময় শরিফুর আলমকে আদালত চত্বরের সামনের সড়ক থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর। ঘটনাটি ঘিরে আদালতপাড়া ও আইনজীবী মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিচার বিভাগের স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত জরুরি।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied