ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৬-৪-২০২৬ বিকাল ৫:২৬

বাগেরহাট জেলা তথ্য কর্মকর্ত মোঃ মঈনুল ইসলাম বলেছেন,  সরকারের উপর জনগনের প্রয়োগকৃত একটি আইন তথ্য অধিকার আইন ২০০৯। এই আইনটির বাস্তবায়নে দেশের  উন্নয়ন  নাগরিকদের অধিকার  আদায়ে খুবই গুরুত্ব বহন করে। জনগনের অধিকার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনটি সরকারী কর্মকর্তা- কর্মচারীদের কর্মে জবাব দিহিতা নিশ্চিত  করে। তাই এই আইন বিষয়ে সর্বস্তরের মানুষের সচেতন হতে হবে। আর সচেতনতার মুল কাজটি করবে  বেসরকারী প্রতিষ্ঠান ও গন মাধ্যম। নাগরিক প্রকল্পের আওতায় তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  তিনি এ কথা বলেন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাগেরহাট জেলা শহরতলীল দশানী ধানসিড়ি হোটেলে বেসরকারী সংস্থা উদয়ন বাংলাদেশ ও নির্মান সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে কর্মশালা শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডঃ মেহেরুন্নেছা। বক্তব্য রাখেন সদর উপজেলা নাগরিক কমিটির  সাধারন সম্পাদক নাদিরা আকরাম, রামপাল উপজেলার সাধারন সম্পাদক এঞ্জেল মৃধা, উদয়ন বাংলাদেশের ইসলাত জাহান, সুশান্ত মল্লিক নির্মান সংস্থার রিজিয়া পারভিন প্রমুখ। রামপাল ও বাগেরহাট সদর উপজেলার ইউনিয়ন ভিত্তিক নাগরিক কমিটির সদস্যগন ও উন্নয়ন কর্মীদের সমন্বয়ে এ  কর্মশালাটি  সার্বিক ভাবে পরিচালনা করেন উই ক্যান প্রকল্পের নাজমুস সাকিব রুবেল।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত