যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত, আইন-শৃঙ্খলা জোরদারে নানা নির্দেশনা
যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের বর্তমান চিত্র, মামলা রুজু ও নিষ্পত্তির অগ্রগতি এবং অপরাধ দমন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার সভায় অপরাধ নিয়ন্ত্রণে আরও তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, জেলার সার্কেল কর্মকর্তাবৃন্দ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, সিআইডি ও পিবিআই যশোরের প্রতিনিধিরা, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন)সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা। সভায় বক্তারা অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা জোরদার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখা এবং জনগণের আস্থা অর্জনে সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার ওপর গুরুত্বের কথা ব্যাক্ত করেন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied