ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে তেল কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা, বাজার মনিটরিং জোরদার


টুঙ্গিপাড়া  প্রতিনিধি photo টুঙ্গিপাড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২৬ বিকাল ৭:৪

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে অবস্থিত টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার।
অভিযানে দেখা যায়, ফিলিং স্টেশনটিতে গ্রাহকদের প্রতি লিটারে তেলের পরিমাণ কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৪৬(ক) ধারা অনুযায়ী একটি মামলায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানের অংশ হিসেবে একই এলাকায় বাজার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হয়। এ সময় খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ও বিতরণ পরিস্থিতি নিবিড়ভাবে তদারকি করা হয়, যাতে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় না ঘটে। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করে টুঙ্গিপাড়া থানা পুলিশের একটি দল এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর পরিদর্শক তাসনীম দোহা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলায় নিয়মিতভাবে বিভিন্ন আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন, ২০১৮, কৃষি বিপণন আইন, ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন, ২০১৬।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Aminur / Aminur

টঙ্গী স্টেশন রোডে পরিচ্ছন্নতা অভিযান, নিজেই ময়লা পরিষ্কারে নামলেন সরকার শাহনুর ইসলাম রনি

আজ মনপুরায় যুব সমাবেশে আসছেন এমপি নুরুল ইসলাম নয়ন

নড়াইলে সিনজেনটার পরিবেশক হিসেবে সুফিয়া এন্টারপ্রাইজের যাত্রা শুরু

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফাইনালে ২য় দল বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব

সিলেটে এইচএসসিতে পাশের হার ৫০.৯০ শতাংশ, ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম

অনটনের সংসারে অদম্য মুন্নার সাফল্য: এসএসসির পর এইচএসসিতেও জিপিএ-৫, লক্ষ্য বিশ্ববিদ্যালয়

চিকিৎসা ও উন্নয়ন কার্যক্রম তৃণমূলে পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু

মনপুরায় এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র, তিন কলেজে পাসের হার ৫০ শতাংশের নিচে

মাগুরায় পুলিশ পরিচয়ে বাস থামিয়ে পৌনে ৩ কোটি টাকার সোনা ডাকাতি

গোল্ডেন এ প্লাস পেয়েও অর্থাভাবে অনিশ্চিত ছামিরার উচ্চশিক্ষা

চাঁদপুরে তানযীমুল উম্মাহ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থীর কুরআন হিফজের যাত্রা শুরু

পেকুয়ায় সড়কের পাশের গাছে ঝুলছিল তরুণের মরদেহ, বাবার দাবি হত্যা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ০৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ ০১ জন