স্কুল ছাত্রীকে সড়কে ব্যাড টাচ; ইভটিজিংকারী তরুণ গ্রেপ্তার
নওগাঁয় দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে সড়কে ইভটিজিংয়ের অভিযোগে গোলাম মোস্তফা রাব্বি (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সেই সাথে তার ব্যবহৃত মোটরসাইকেল ও শার্ট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা রাব্বি সদর উপজেলার কাদোয়া উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে। মঙ্গলবার (৭এপ্রিল) সকালে পুলিশ মিডিয়া সেলে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার (৬এপ্রিল) মধ্যরাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে রাব্বিকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে জেলার স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী স্কুল শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলেন। পথি মধ্যে ছাত্রীটিকে সড়কে একা পেয়ে অজ্ঞাতনামা এক তরুণ মোটরসাইকেল চালিয়ে ওই ছাত্রীটির সামনে পথরোধ করে। এবং তার গায়ে হাত দিয়ে ব্যাড টাচ করে দ্রুত মোটরসাইকেলে চলে যায়। তারপর থেকেই ছাত্রীটি ডিপ্রেশনে ভুগছিল। এবং ভয়ে আর স্কুলে যাবে না বলে পুলিশ সুপারের নিকট সংবাদ আসে। বিষয়টি পুলিশ সুপার তাৎক্ষনিক জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আসামি সসনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দেন। এরপর ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যাবহার করে প্রথমে মোটরসাইকেলটি সনাক্ত করে। পরবর্তীতে অভিয়ান পরিচালনা করে গোলাম মোস্তফা রাব্বিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সেই সাথে তার ব্যবহৃত মোটর সাইকেল এবং যে শার্ট গায়ে ছিল সেগুলো জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাব্বি বিষয়টি পুলিশের নিকট স্বীকার করেছে। সেই সাথে অতীতেও স্কুল ছাত্রীদের ইভটিজিংসহ ব্যাড টাচ করেছে বলে তথ্য পাওয়া যায়।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর মা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটা মামলা দায়ের করেছে। সড়কে ইভটিজিংকারী অথবা স্কুল ছাত্রীদের ব্যাড টাচকারী ব্যক্তিদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর হস্তে দমন করবে।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর