এসএসসি পরীক্ষা-২০২৬: কেন্দ্র পরিবর্তনের দাবিতে মনপুরায় শিক্ষার্থীদের মানববন্ধন
আসন্ন এসএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিবর্তনের যৌক্তিক দাবিতে ভোলার মনপুরা উপজেলায় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছার হাতে স্মারকলিপি প্রদান করা হয়। পরে সাড়ে ১১টায় মনপুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মনপুরা-১৬১ কেন্দ্রের হাজীরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (EIIN: 101579)-এর পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বর্তমানে তাদের পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয় (মনপুরা-১৬২), যা তাদের বসবাসের এলাকা থেকে প্রায় ২৫-৩০ কিলোমিটার দূরে অবস্থিত। অথচ মনপুরা উপজেলায় কার্যকর কোনো গণপরিবহন ব্যবস্থা নেই। পরীক্ষার্থীদের একমাত্র ভরসা রিকশা ও অটোরিকশা, যা অস্থায়ী এবং প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিত।
শিক্ষার্থীরা আরও বলেন, নতুন বেড়িবাঁধ নির্মাণের কারণে অভ্যন্তরীণ সড়কগুলো বেহাল অবস্থায় রয়েছে, ফলে যাতায়াত আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাছাড়া নির্ধারিত কেন্দ্রের আশপাশে কোনো হোটেল, রেস্তোরাঁ বা আবাসন সুবিধা না থাকায় দূরবর্তী পরীক্ষার্থীদের জন্য অবস্থান করাও কষ্টসাধ্য।
বিশেষ করে নারী পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় এই কেন্দ্র তাদের নিরাপদ যাতায়াত ও অংশগ্রহণের জন্য উপযোগী নয় বলেও উল্লেখ করেন তারা।
এ সময় শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, নিকটবর্তী মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয় (EIIN: 101584), হাজীরহাটকে পরীক্ষাকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হলে তাদের যাতায়াত সহজ, নিরাপদ ও সময়োপযোগী হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা জানান, কেন্দ্র পরিবর্তনের বিষয়টি ইতোমধ্যে শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত বিষয়টি বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে কেন্দ্র পরিবর্তনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ