ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে এনজিও ফেডারেশনের নতুন কমিটি, সভাপতি লিটন - সম্পাদক লাবু


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ১২:৪৮

এনজিও ফেডারেশন (এফএনবি) টাঙ্গাইল জেলা কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও তিন বছরের জন্য (২০২৬–২০২৮) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা) সংস্থার প্রধান কার্যালয়ে ৬ এপ্রিল সকাল ১১টায় 
অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটি গঠন করা হয়।
এফএনবি কেন্দ্রীয় কার্যালয়ের কো-অর্ডিনেটর নিমাই চাঁদ মন্ডল সভায় উপস্থিত থেকে সংগঠনের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং সদস্যদের নিয়মিত বাৎসরিক ফি পরিশোধ'সহ সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।  সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়। সভায় ব্র্যাক, আশা, বুরো বাংলাদেশ, এসএসএস, টিএমএসএস, সেবা, বেলা, সেতু, সামাজিক সেবা সংগঠন, যৌথ উদ্যোগ, যুগবানী, আরপিডিও, এএসডি, বাওপা, সিডা, প্যাড, চর্চা, সেবা-আর্থসামাজিক সংস্থা, নিরাপদ সমাজ, পশসিক পর্ষদ, জনউন্নয়ন ফাউন্ডেশন ও নতুন সাথীর নির্বাহী পরিচালক/প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সোসিও ইকোনমিক ব্যাকিং এসোসিয়েশন (সেবা)'র নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহম্মেদ লিটন এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন যৌথ উদ্যোগ এর নির্বাহী পরিচালক আবুল কালাম মোস্তফা লাবু। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মোঃ মোজাম্মেল হোসেন তালুকদার (নির্বাহী পরিচালক - সামাজিক সেবা সংগঠন) ও রওশন আরা লিলি (নির্বাহী পরিচালক - আরপিডিও), সহ-সম্পাদক হিসেবে মির্জা সাকিফ হোসেন (নির্বাহী পরিচালক - সেতু) এবং কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আব্দুল বছির মিঞা (প্রধান নির্বাহী - এএসডি) নির্বাচিত হয়েছেন। এছাড়াও জেলা কমিটির অন্যান্য এনজিও’র নির্বাহী পরিচালকগণ নির্বাহী সদস্য হিসেবে এই কমিটিতে দায়িত্ব পালন করবেন। সভায় উপস্থিত সকলেই নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং তাদের নেতৃত্বে এফএনবি টাঙ্গাইল জেলার কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি মোঃ রিয়াজ আহম্মেদ লিটন তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে একটি ঐক্যবদ্ধ ও কার্যকর টিম হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এফএনবি টাঙ্গাইল জেলাকে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করবে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত

​মান্দায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত