ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। চরম দুর্ভোগে রোগীরা


শহিদুল ইসলাম, কামারখন্দ  photo শহিদুল ইসলাম, কামারখন্দ
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ১:৩১

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা ১৯ ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। এতে চরম দুর্ভোগে পড়েছেন রোগীরা। বিশেষ করে শ্বাসকষ্টের রোগীদের কষ্ট বেড়েছে। বন্ধ রয়েছে সব ধরনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে পারেননি ইলেকট্রিশিয়ানরা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীরা জানান, স্টাফ কোয়ার্টারে বিদ্যুৎ থাকলেও প্রধান ভবনে সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের প্রধান ভবনেই অপারেশন থিয়েটার, ভর্তি রোগীদের ওয়ার্ড, পরীক্ষা-নিরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় লাইন মেরামতের চেষ্টা চালানো হলেও ব্যর্থ হন সংশ্লিষ্টরা। এছাড়া জেনারেটরেও যান্ত্রিক ত্রুটি রয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় শ্বাসকষ্টের রোগীরা নেবুলাইজার ব্যবহার করতে পারছেন না। ওয়ার্ডগুলোতে পানি সরবরাহ বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন। শৌচাগার ব্যবহারে বিড়ম্বনা সৃষ্টি হয়েছে। বহিঃবিভাগে আসা রোগীরাও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাতে পারছেন না।ভর্তি রোগী ছাবেদ আলী জানান, সোমবার বিকেল ৪টা থেকে বিদ্যুৎ নেই। মঙ্গলবার বেলা ১১টা পার হলেও বিদ্যুৎ আসেনি। নেবুলাইজার ব্যবহার করতে না পেরে তিনি কষ্ট পাচ্ছেন। টয়লেটে পানির সংকটও ভোগান্তি বাড়িয়েছে।হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট আশরাফুল আলম বলেন, বিদ্যুৎ না থাকায় কোনো পরীক্ষা-নিরীক্ষা করা যাচ্ছে না। তবে ইলেকট্রিশিয়ানরা লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমিন উদ্দীন জানান, সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চেষ্টা চালিয়েও সমস্যা সমাধান করা যায়নি। ভোর থেকে আবার কাজ শুরু হয়েছে। এছাড়া স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের খবর দেওয়া হয়েছে। তারা এলে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি

বাগেরহাটে আইনজীবী হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ

নাগেশ্বরীতে মিথ্যা মামলা প্রত্যাহার ও এসআইএর বিরুদ্ধে বিক্ষোভ-মানববন্ধন