ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ২:২

চট্টগ্রামে ঋণখেলাপির সংবাদ প্রকাশের জেরে সি ভিশনের সাংবাদিক আরিয়ান লেলিনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে মানববন্ধন করেছে সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামে কর্মরত সাংবাদিকবৃন্দ ও নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানবন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি।
বক্তারা বলেন, এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলম গং-এর বিরুদ্ধে ব্যাংক লুট, ঋণখেলাপিসহ বিভিন্ন গুরুতর অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচিত হলেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং এবিষয়ে সংবাদ প্রকাশ করায় উল্টো সাংবাদিকদের কণ্ঠরোধ করতে মিথ্যা মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।
এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি শাহাবুদ্দিন আলমের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাৎ এর অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় তিনি ও তার মা লায়লা বেগম, স্ত্রী  আলম, দুই সন্তান সাজ্জাদ আরেফিন আলম, শাহারিয়ার আরেফিন আলমের নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির সেই সত্য তথ্য প্রকাশ করে সংবাদ প্রকাশ করায় চট্টগ্রামের অনলাইন টিভি ”সি ভিশন”র সাংবাদিক আরিয়ান লেনিনের নাম জড়িয়ে শতকোটি টাকার মামলা দায়ের করে। মামলা করার পর ভেজাল ও নিম্নমানের গুড়ো দুধ গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক এর পেইজ  আরিয়ান লেনিন এর ছবি যুক্ত করে নানা অপপ্রচার করতে থাকে এসএ গ্রুপ। অথচ গোয়ালিনী ফুল ক্রিম মিল্ক বাজার থেকে সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে আদালত।

মানববন্ধনে উপস্থিত বক্তারা আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানি বন্ধ করতে হবে। একইসঙ্গে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন জরুরি।” তারা অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া মানবন্ধনে বক্তারা এস এ গ্রুপের এমডি শাহাবুদ্দিন আলমকে অবিলম্বে মামলা প্রত্যাহার করে নেওয়ার দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জার্নালিস্ট ক্লাবের আহবায়ক কমিটির সদস্য নূর মোহাম্মদ রানা, জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এবং সি ভিশনের সম্পাদক এস এম আকাশ, চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সাংবাদিক কামরুজ্জামান রনি, আবু হেনা খোকন, অন্তর মাহমুদ রুবেল, মুহাম্মদ রফিকুল ইসলাম, শিব্বির আহমেদ ওসমানী, আরাফাত কাদের, রাকিব উদ্দিন,  রেজাউল করিম বাবলু, আব্দুল আওয়াল মুন্না, বাবলু বড়ুয়া, আনিসুর রহমান, রুমেন চৌধুরী,  মো. জামশেদ ইসলাম, সানি দাশ, সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মিজান সমরকন্দী, সম্পাদক রেখা আলম, শহীদুল ইসলাম, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম বাবলু, ক্যামেরা জার্নালিস্ট শওকত ও রাজীব প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকরা অংশ নেন।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত