ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় ক্রীড়া শিক্ষক শাহজাহান মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ২:৩

রংপুরের কাউনিয়ায় ধর্মেশ্বর মহেশ্বর দি-মুখী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ শাহজাহান মিয়ার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তাহের আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার দিল আফরোজ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর আলীর সভাপতিত্বে এবং মোঃ আমজাদ হোসেন ও দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষক মোঃ শাহজাহান মিয়া, সহকারী শিক্ষক অনিতা রায়, দেবতোষ ভট্টাচার্য, সালেকুজ্জামানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্রীড়া শিক্ষক হিসেবে শাহজাহান মিয়া নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শুরু হয় সকাল সাড়ে ১০টায় এবং দুপুর পর্যন্ত তা চলে। শেষে বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে