ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে একই পরিবারের ৬ মাদক কারবারি গ্রেফতার,১০,৫০০ পিস ইয়াবা উদ্ধার


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ২:৪
চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় অভিযান চালিয়ে একই পরিবারের ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৩২ হাজার টাকা এবং মাদক পরিবহনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল রাত থেকে ভোর পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করা হয়।অভিযানের শুরুতে পাঁচলাইশ থানাধীন হিলভিউ আবাসিক এলাকার একটি বাসা থেকে পলাতক আসামি হারেজা বেগম (৪৩)কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মামলার এজাহারে উল্লেখিত একটি মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারেজা বেগম জানায়, তার স্বামী আব্দুর রহিমসহ পরিবারের অন্য সদস্যদের সহযোগিতায় তারা কক্সবাজার সীমান্তবর্তী এলাকা ও রোহিঙ্গা ক্যাম্প থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে কুরিয়ারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
 
তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। এরপর হিলভিউ এলাকার একাধিক বাসায় অভিযান চালিয়ে পর্যায়ক্রমে ৪ হাজার, ৪ হাজার এবং ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া এসএ পরিবহনের ৩টি রিসিট, ১৫টি হট বক্স এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সিডিএমএস পর্যালোচনায় একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত