আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
নওগাঁর আত্রাইয়ে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযথ মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে শেষ হয়। র্যালী শেষে সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম। তিনি দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হলো প্রান্তিক পর্যায়ের প্রতিটি মানুষ যেন মানসম্মত চিকিৎসা সেবা পায় তা নিশ্চিত করা।
তিনি আরও বলেন, কেবল চিকিৎসা নয়, বরং রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে একটি সুস্থ ও সবল জাতি গঠনই আমাদের মূল লক্ষ্য। আমি সাধারণ মানুষকে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের সেবা গ্রহণের আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার