ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে রেললাইনে শেষ যাত্রা: লোহাগড়ায় মর্মান্তিক মৃত্যু


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ৩:২৯
নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চর-কালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্বজন সূত্রে জানা গেছে, নিহত আকরাম মোল্যা উপজেলার চরবকজুড়ি গ্রামের বাসিন্দা এবং মৃত খালেক মোল্যার ছেলে। প্রায় ৩০ বছর আগে নদীভাঙনের কারণে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থেকে এসে তিনি নড়াইলের লোহাগড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে স্কুলে পৌঁছে দিতে বের হন আকরাম মোল্যা। নাতিকে বিদ্যালয়ে দিয়ে বাড়ি ফেরার পথে পূর্ব চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার দেহ দ্বিখণ্ডিত হয়ে মৃত্যু হয়।
 
লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সরিয়ে রেখেছে এবং রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা তারা গ্রহণ করবে।
 

এমএসএম / এমএসএম

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’

ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু

হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু