ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-৪-২০২৬ দুপুর ৩:৩৪

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন কোনাবাড়ী থানার নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার  (৭ এপ্রিল) দুপুরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার জানান,আধুনিক ও যুগোপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে কোনাবাড়ীর হরিণাচালা এলাকায় থানার নিজস্ব জমিতে নতুন এই ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবনটি নির্মিত হলে পুলিশ সদস্যদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণ দ্রুত, সহজ ও মানসম্মত পুলিশি সেবা গ্রহণ করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো: বেলায়েত হোসেন, ডিসি জাহিদ হাসান ভূইয়া, ডিসি এসএম শফিকুল ইসলাম, ডিসি ট্রাফিক মো: আশরাফুল আলম,কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার আহমেদ,থানা বিএনপির সভাপতি মো : ইদ্রিস আলী সরকারসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা , গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা করছেন,কোনাবাড়ী থানার নতুন এই আধুনিক ভবন নির্মাণ গাজীপুর মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন

কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯

কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার

পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ

নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ