ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ


মুহাম্মদ দিদার হোসাইন photo মুহাম্মদ দিদার হোসাইন
প্রকাশিত: ৭-৪-২০২৬ বিকাল ৬:৭

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাদীর পাড়ায় অবস্থিত ৭৬ নং পশ্চিম গণ্ডামারা (১) সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলেও ৬/৭ বছর ধরে স্কুলটি বন্ধ করে দেয়ার  ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, এরমধ্যে স্কুলটি শিগগিরই বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনায় এপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থী ভর্তি ও স্কুল বন্ধের ষড়যন্ত্রের খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।
অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ,১৯৭৬ সালে স্থাপিত এপ্রতিষ্ঠানে বিগত কয়েক বছর ধরে কোনো ধরনের শিক্ষক নিয়োগ না দিয়ে মাত্র দুজন শিক্ষা দিয়ে পাঠদান পরিচালনার চেষ্টা করা, ২০১৮ সালের পর থেকে কমিটি গঠন না করে কর্তৃপক্ষ ইচ্ছেমতে স্কুল পরিচালক করা, সরকারি নির্দেশনা মোতাবেক যথাসময়ে ছাত্র-ছাত্রী ভর্তি না করে উল্টো ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়ে ধীরে ধীরে স্কুলটি শিক্ষার্থী শূন্য করে স্কুলটি বন্ধ করে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে, এষড়যন্ত্রের নেপথ্যে সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সুফিয়ান এবং বর্তমান শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ও স্কুলটির বর্তমান দুই শিক্ষক -শিক্ষাকে দায়ী করছেন সচেতন মহল।
অভিভাবকরা বলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে পরিমাণ শিক্ষক থাকার কথা তা কিন্তু দীর্ঘ ৬/৭ বছর যাবত এস্কুলে নিয়োগ দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিয়মানুযায়ী বছরের শুরুতে অভিভাবকরা ছাত্র -ছাত্রী ভর্তি করাতে স্কুলে গেলেও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে ভর্তি কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে বলে অভিভাবকদেরকে ফিরিয়ে দেন শিক্ষক আরিফুল ইসলাম এবং নাছিমা আক্তার।
শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখা কারণ জানতে চাইলে শিক্ষিকা নাছিমা আক্তার বলেন, স্কুলটি শিগগিরই বন্ধ করার সিদ্ধান্ত আসতে পারে তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশে ভর্তি বন্ধ করা হয়েছে, তবে লিখিত কোন নির্দেশনা পাঠানো হয়েছে কিনা? জানতে নাছিমা আক্তার বলেন, লিখিত নির্দেশনা দেয়নাই, মৌখিক ভাবে বলা হয়েছে।একই বক্তব্য দেন শিক্ষক আরিফুল ইসলাম। 
২০১৮ সালের পর থেকে কোনো কমিটি গঠন না করে কর্তৃপক্ষের ইচ্ছেমতে স্কুল পরিচালনা করা, যে দুজন শিক্ষক রয়েছে তারাও যথসময়ে স্কুল না আসা এবং পাঠদান না করা, নিয়মানুযায়ী অন্যান্য স্কুলের ন্যায় এস্কুলটিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিদর্শনের কথা থাকলেও বিগত ৬/৭ বছর ধরে জেলা বা উপজেলা শিক্ষা অফিস থেকে কোনো অফিসার এস্কুলে পরিদর্শনে না যাওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ধরনের তদরকি না করা, শূন্য পদে শিক্ষক নিয়োগে কোনো পদক্ষেপ না নেওয়া, বাৎসরিক শিশু জরিপ না করা, স্কুলে পাঠদানের রুটিন না রাখা, যে দুজন শিক্ষক-শিক্ষিকা বর্তমানে রয়েছে তাদের মধ্যে পরস্পর দ্বন্দ্ব থাকা , সাড়ে ১০টা বা ১১টার পর শিক্ষকদ্বয় স্কুলে যাওয়া এবং ইচ্ছেমতো স্কুল থেকে চলে যাওয়া, নিয়মানুযায়ী মাসিক বৈঠক বা সমন্বয় সভা করার কথা থাকলেও তা না করা, গত ৫ আগস্ট ২০২৪ পরবর্তী সময়ে নামে মাত্র এডহক কমিটি দিয়ে স্কুল পরিচালনা করার নামে নিস্ক্রিয়তা, এরইমধ্যে স্কুলটি বন্ধ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দীর্ঘ পরিকল্পনার বিষয়ে বর্তমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ এর দেয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর  পুরো এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করতে দেখা গেছে।
প্রাথমিক শিক্ষা অফিসারের বক্তব্য ছড়িয়ে পড়ার পর এস্কুল কমিটির সাবেক সভাপতি এনামুল হক সিকদার মানিক, ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল আব্দুল মজিদ, সাবেক মেম্বার হাফেজ শহিদুল্লাহ, সাবেক কমিটির অভিভাবক সদস্য আব্দুল খালেক, জাগের আহমদ,মোঃ আব্দুল্লাহ, মোজাম্মেল হক সিকদার, মোঃ সাদ্দামসহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ এর সাথে বৈঠক করেন। এসময় স্কুল বন্ধের পরিকল্পনা নিয়ে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দেয়া বক্তব্য কারণ জানতে চান  উপস্থিত ব্যক্তিবর্গ। উল্লেখিত অভিযোগ গুলোও তুলে ধরে স্কুলটি শিক্ষার্থী শূন্য করে তোলার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করেন তারা।
এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ শিক্ষার্থী শূন্যতার কারণ দেখিয়ে এস্কুলটি বন্ধ করে দেয়ার পরিকল্পনা সংক্রান্তে দেয়া বক্তব্য, শিক্ষক শূন্যতা, পরিদর্শনে না যাওয়া, দুই শিক্ষক -শিক্ষিকার মধ্যে বিরাজমান দ্বন্দ্বের কথা স্বীকার করলেও ছাত্র -ছাত্রী ভর্তি না করার বিষয়ে ওই স্কুলের শিক্ষক -শিক্ষিকা কোনো ধরনের নির্দেশনা দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি। আলোচনার একপর্যায়ে আগামী সপ্তাহে স্কুলে পরিদর্শনে যাওয়ার আশ্বাস প্রদান ও স্কুলটি সচল রাখতে নতুন ভাবে ছাত্র-ছাত্রী ভর্তি করাতে উপস্থিত ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করেন শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ।

এমএসএম / এমএসএম

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

রাজস্থলীতে এ্যাম্ভুল্যান্সের চালক ডিউটি অবহেলায় রোগীবহন ভোগান্তি স্বীকার

ভূরুঙ্গামারীতে সার্কেল এএসপি নেতৃত্বে ভারতীয় প্রাসাধনী ও বাসুমতি চাল জব্দ

নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা প্রিন্সিপাল গ্রেপ্তার

রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী

চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার

আমি সবার এমপি, সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

কক্সবাজারে ট্রাফিক পুলিশ ও দালালদের চাঁদার রাজত্ব