ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ
বগুড়ার ধুনট উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। সোমবার (৭ এপ্রিল ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন স্থানে বাস্তবায়নাধীন এসব উন্নয়ন কাজ সরেজমিনে ঘুরে দেখেন।
পরিদর্শনকালে ইউএনও প্রকল্পগুলোর কাজের গুণগত মান, অগ্রগতি ও বাস্তবায়ন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, সরকারি উন্নয়ন কাজ অবশ্যই নির্ধারিত স্পেসিফিকেশন ও মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, উন্নয়ন প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। তাই জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। প্রতিটি প্রকল্প যেন টেকসই ও কার্যকর হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক থাকতে হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)। তিনি চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে ইউএনওকে অবহিত করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান এসব উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের ভোগান্তি লাঘব ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে কাজ চলছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত