ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-৪-২০২৬ বিকাল ৭:৬

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের যৌক্তিক দাবি ‘নবম জাতীয় পে-স্কেল’ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে এই কর্মসূচি পালন করা হয়।
সোমবার (৬ এপ্রিল) বিকালে উক্ত সমিতির পটুয়াখালী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী-এর নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। এসময় পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং পটুয়াখালী সরকারি কলেজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিগত ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে-স্কেল থেকে বঞ্চিত। দীর্ঘ এই সময়ে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পাওয়ায় সাধারণ কর্মচারীরা চরম আর্থিক সংকটে দিনাতিপাত করছেন। বর্তমান বাজার পরিস্থিতির সাথে সংগতি রেখে একটি যুগোপযোগী ও বৈষম্যহীন পে-স্কেল ঘোষণা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। নেতৃবৃন্দ বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আর্থিক স্বস্তি ফিরবে, যা তাদের কর্মস্পৃহা ও সেবার মান বহুগুণ বাড়িয়ে দেবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন আরও সহজতর হবে।
স্মারকলিপি প্রদানকালে বক্তারা মানবিক ও বাস্তবিক দিক বিবেচনা করে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন। 
তারা আশা প্রকাশ করেন যে, সরকার অতি দ্রুত এই যৌক্তিক দাবি মেনে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা