নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ
নেত্রকোণা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ৪ হাজার লিটারের বেশি ডিজেল তেল জব্দ করার পাশাপাশি একজনকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অর্থদন্ডে দন্ডিত হচ্ছেন, হাটখলা বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী রহমত উল্লাহ। আদালত পরিচালনা করেন,নেত্রকোণা সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোঃ শামছুজ্জামান আসিফ। অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান জানান,ডিজেল তেলের অবৈধ মজুত আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় হাটখলা বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ওই প্রতিষ্টানে অবৈধভাবে মজুত করে রাখা ৪ হাজার ৩০০ লিটার ডিজেল তেল পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। তখন সরকারের অনুকুলে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুতের দায়ে একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, জেলায় জ্বালানি সরবরাহ নিশ্চিতকরণে অবৈধ মজুতদারের বিরুদ্ধে এই ধরনের মোবাইল অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান