ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় অভয়নগরে চার প্রতিষ্ঠানকে জরিমানা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ১১:৫৫

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় চারটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশীষ কুমার বসু। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখা নিষিদ্ধ থাকলেও তা অমান্য করে ব্যবসা পরিচালনা করায় চারটি প্রতিষ্ঠানকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় জরিমানা করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে মেসার্স কবির বস্ত্র বিতান, মেসার্স কুমিল্লা ফার্নিচার, মেসার্স রাজা ফার্নিচার এবং মেসার্স শেখ ইলেকট্রনিক্সকে এই জরিমানার আওতায় আনা হয়। উপজেলা প্রশাসন জানায়, ব্যবসায়ীদের আগেই বিষয়টি অবহিত করতে বাজার এলাকায় মাইকিং করা হয়েছিল। সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Aminur / Aminur

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ