লাকসামে আলহাজ¦ চাঁন মিয়া টাওয়ারে র্যাফেল ড্র অনুষ্ঠিত
কুমিল্লার লাকসাম পৌরশহরের দৌলতগঞ্জ বাজার ঐতিহ্যবাহী মার্কেটে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে আলহাজ¦ চাঁন মিয়া টাওয়ার মার্কেটে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আয়োজিত যারা পন্য ক্রয় করেছেন তাদের উদ্দেশ্যে ঈদ ধামাকা র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ¦ চাঁনমিয়া টাওয়ার মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রধান স্বত্তাধিকারী আলহাজ¦ চাঁনমিয়া টাওয়ার ও লাকসাম বনিক সমিতির সাধরণ সম্পাদক রাফসানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন তন্ময় ইসলাম, তাসনিম ইসলাম, লাকসাম পৌরসভা বিএনপির সেক্রেটারী ও লাকসাম দৌলতগঞ্জ কাপড় ও গার্মেন্টস ব্যাবসায়ী সমিতির সভাপতি গোলাম ফারুক, সহ-সভাপতি মোঃ ইসমাইল হোসেন কমিশনার, সঞ্চালনা করেন মাকের্টের উপদেষ্টা খোরশেদ আলম তুহিন। ব্যবস্থাপনায় ছিলেন- ইসমাইল হোসেন, শহিদুল ইসলাম, জয়নাল আবেদীন পাটোয়ারী, শাহ আলম, দুলাল হোসেন প্রমুখ।
মার্কেট সূত্রে জানা যায়, এ বছর মার্কেটে ক্রেতাগণ স্বাচ্ছন্দ্য ভাবে কেনাকাটা করেছেন। মার্কেটের সামনে কোন যানজট ছিল না। র্যফেল ড্র তে ১ম পুরস্কার ছিল (১টি ১৫০ সিসি প্লাসার হোন্ডা), ২য় পুরস্কার (সোনার চেইন), ৩য় পুরস্কার (১টি ফ্রিজ), ৪র্থ পুরস্কার (ওয়াশিং মেশিন) (৫ম পুরস্কার এলইডি টিভি) এছাড়াও ৫২টি পুরস্কার ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি রাফসান ইসলাম নিজে ১ম পুরস্কার বিজয়ী টোকেনটি তুলেন (ফয়েজ উল্যাহ টোকেন নং ১৩২৯৩৩) এবং তিনি মুঠোফোনে বিজয়ীকে জানিয়ে দেন। ২য় পুরস্কার ১টি সোনার চেইন জয়নাল টোকেন নং- ২৭৮৭১, ৩য় পুরস্কার ১টি ফ্রিজ টোকেন নং-৮৫১০।
প্রধান অতিথি রাফসান ইসলাম বক্তব্যে বলেন, মার্কেটের সকলে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ঈদে যারা এ মার্কেটে কেনাকাটা করতে এসেছেন প্রত্যেক ক্রেতারা ভাল ভাবে কেনাকাটা করেছেন। আমি চাই আগামীতে তারা আরও সুন্দর ভাবে ব্যবসা বানিজ্য পরিচালনা করবেন। আমি মনে করি দক্ষিণ কুমিল্লার মধ্যে আলহাজ¦ চাঁন মিয়া টাওয়ার সেরা এবং গিফটের মধ্যেও সেরা। পরিশেষে আপনারা সবাই ভাল থাকবেন। উল্লেখ্য সময়ের স্বপ্লতার কারনে আগামীকাল বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হবে।
Aminur / Aminur
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার