ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরায় ২ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ১২:৩৮

ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ ভবনের নিচে এ বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। মেলায় মনপুরা উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বৈজ্ঞানিক ডিভাইস ও গবেষণামূলক প্রজেক্ট প্রদর্শন করে, যা দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

দর্শনার্থীরা জানান, মেলায় শিক্ষার্থীদের উপস্থাপিত বিভিন্ন প্রযুক্তিনির্ভর ডিভাইস বাস্তবায়ন করা গেলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, এ ধরনের আয়োজন তাদের নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করে এবং বিজ্ঞানভিত্তিক জ্ঞান অর্জনে আগ্রহ বাড়ায়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু মুছা দৈনিক সকালের সময় কে বলেন,“একটি দেশকে এগিয়ে নিতে হলে তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দিতে হবে। ছোটবেলা থেকেই স্কুল-কলেজে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিভিন্ন সমস্যার সহজ সমাধান দিতে পারবে।”
তিনি আরও বলেন, “এই বিজ্ঞান মেলাকে সপ্তাহব্যাপী করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। ইতোমধ্যে মনপুরা থেকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে ওই প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বিজ্ঞান সরঞ্জাম ক্রয় করা হবে।”

বিজ্ঞানমুখী এ আয়োজন মনপুরার শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত