ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে ভোজ্যতেলের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাব-এর মানববন্ধন


এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার photo এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ২:২৩

গোপালগঞ্জে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।   প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালগঞ্জ ক্যাবের সভাপতি এ্যাডভোকেট আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মাজহারুল হক বাবলু এবং সিনিয়র সহসভাপতি প্রফেসর গোলাম মোস্তফা জিএম। বক্তারা অভিযোগ করেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও একটি শক্তিশালী সিন্ডিকেট চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। গুদামে তেল মজুত রেখে বাজারে সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে সাধারণ ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরকারি নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিন তলে ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এমনকি খোলা পাম তেলের ক্ষেত্রেও লিটারপ্রতি বাড়তি মুনাফা লুফে নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা।

​ক্যাব নেতৃবৃন্দ ভোজ্যতেলের মান ও নিরাপত্তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, বর্তমানে অনেক ক্ষেত্রে 'নন-ফুড গ্রেড' ড্রামে তেল সংরক্ষণ ও বাজারজাত করা হচ্ছে। এসব ড্রামে ব্যবহৃত রাসায়নিকের অবশিষ্টাংশ তেলের সঙ্গে মিশে ক্যানসার, লিভার ও কিডনি রোগের মতো ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ভোক্তা একদিকে বেশি দাম দিচ্ছে, অন্যদিকে অনিরাপদ খাদ্য গ্রহণে বাধ্য হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকির কথা বলা হলেও বাস্তবে তার কোনো কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে তারা মন্তব্য করেন।

​পরিস্থিতি নিরসনে ক্যাব-এর পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। যার মধ্যে রয়েছে—সরকার নির্ধারিত দামে তেল বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট চক্রের হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা, মজুতদারির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং তেলের ক্ষেত্রে 'নন-ফুড গ্রেড' ড্রামের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করে বাধ্যতামূলক 'ফুড-গ্রেড' পাত্র নিশ্চিত করা। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে ভোজ্যতেলের বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হয়, তবে সাধারণ ভোক্তাদের নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। উক্ত কর্মসূচিতে ক্যাব গোপালগঞ্জ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক সমাজ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। দ্রুত এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করার জোর দাবী জানান।

এমএসএম / এমএসএম

বাঘায় এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মাদক উদ্ধার

চৌগাছায় ২০০ বোতল উইনসেরেক্স সিরাপসহ মাদক কারবারি আটক

আশুগঞ্জ সার কারখানা পুলিশ ফাঁড়িতে এসআইয়ের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা

ক্ষেতলালে ১৫ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ সম্পন্ন, ৩৪ শিক্ষার্থী পেল সনদপত্র

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক-কর্মচারীদের বিদায় ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০

সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র

টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান

জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা

তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী

নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা