ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মাদ্রাসা অধ্যক্ষ বরখাস্ত, তদন্ত কমিটি গঠন


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ২:২৬

নৈতিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জাহিদুর রহমান মুন্সীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।  ৬ এপ্রিল মাদ্রাসার কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি ব্যাক্তিগত জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাদ্রাসা চলাকালীন সময়ে ছাত্রদের ড্রেস পরিহিত অবস্থায় বাইরে নিয়ে গিয়ে মোসাম্মাৎ বেবী বেগম (৫০) ও তার মেয়ে বন্যা মৃধা (২১) এর ওপর হামলার অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনার সময় ভুক্তভোগী নারী ভিডিও ফুটেজ ধারণ করেন এবং পরে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য ও দাখিল পরীক্ষার্থী মো. রাসেল মাতুব্বরের বাবা হেমায়েত মাতুব্বরও ঘটনার বিচার দাবি করে সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। এছাড়া এক শিক্ষার্থী ঘটনার সত্যতা স্বীকার করে সভাপতির নিকট বিস্তারিত তুলে ধরেছে বলেও জানা গেছে।

ঘটনাকে কেন্দ্র করে গত ২৬ মার্চ এক জরুরি সভায় মাদরাসা পরিচালনা কমিটির উপস্থিতিতে সভাপতি শেখ নাজিম উদ্দিন অধ্যক্ষ সাইফুল ইসলামকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। নির্ধারিত সময়ের শেষ দিনে তিনি জবাব প্রদান করলে তা অসন্তোষজনক বিবেচনা করে পরিচালনা কমিটি সভাপতি স্বাক্ষরিত বরখাস্তের আদেশ জারি করে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত চলাকালীন সময়ে তিনি মাদ্রাসার কোনো প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। জানা যায়, মাওলানা সাইফুল ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকেই সুপার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে মাদ্রাসার আলিম (সমমান) বিভাগ চালু হলে তিনি অধ্যক্ষ পদে নিয়োগপ্রাপ্ত হন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শেখ নাজিম উদ্দিন জানান, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত