ধান ক্ষেতে জাতীয় স্মৃতি সৌধের প্রতিচ্ছবি প্রশংসায় ভাসছেন শিক্ষক জাফর সাদিক
কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জাতীয় স্মৃতি সৌধের প্রতিচ্ছবি তৈরি করে প্রশংসায় ভাসছেন শিক্ষক জাফর সাদিক। তিনি উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এবার ব্রি ধান ১১৩ এর মাঝে ভিয়েতনামের বেগুনি ধানের চারা দিয়ে ধান ক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন তিনি। এর আগে ধানক্ষেতে জাতীয় ফুল শাপলা, জাতীয় পতাকা আর দেশের মানচিত্রের নকশা ফুটিয়ে তুলেছিলেন এই স্কুল শিক্ষক। এর মাধ্যমে দেশ প্রেমের অনন্য নজির স্হাপন করেছেন।
জাফর সাদিক তার মাস্টার সিডের ১ নং প্রজেক্টে চলতি বোরো মৌসুমে প্রায় ১৭ বিঘা জমিতে ব্রি ধান ১০০, ১০২,১০৮,১১৩,১১৪, রড মিনিকেট, বাসমতি ও ব্লাক রাইস জাত চাষ করেছেন।
পেশায় শিক্ষক হলেও কৃষির প্রতি অগাধ ভালোবাসা তাকে একজন আদর্শ কৃষক বানিয়েছে। শ্রেণি কক্ষ নিয়মিত পাঠদানের পাশাপাশি তিনি নিজের জমিতে নানান জাতের ধান চাষাবাদ করেন।
উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘শিক্ষকতা আমার পেশা, কৃষি আমার নেশা, আর দেশপ্রেম আমার রক্তে মিশে থাকা বিশ্বাস। সেই বিশ্বাস থেকেই কৃষি ক্ষেত্রকে দেশপ্রেম জাগানোর সৃজনশীল মাধ্যম হিসেবে ব্যবহার করছি।’
উলিপুর পৌরসভার ডাম্পিং স্টেশন এর কাছে সড়কের ধারে তার ধানক্ষেতে এ স্মৃতি সৌধের প্রতিকৃতি দেখতে প্রতিদিন শত শত মানুষের আগমন ঘটে। পথচারীদের অনেকেই থেমে ছবি তোলেন এবং স্মরণ করেন স্বাধীনতার রক্তঝরা ইতিহাস।
জাফর সাদিক বলেন, "তরুণ প্রজন্মকে মুক্তি যুদ্ধের ইতিহাস জানতে হবে। বিদ্যালয়ে আমি বইয়ের মাধ্যমে শেখাই, আর মাঠে মাটির মাধ্যমে তুলে ধরি সেই ইতিহাসের বীরত্ব গাঁথা।” তিনি আধুনিক কৃষি সমন্ধে কৃষকদের সচেতন, ছাত্র - ছাত্রী ও শিক্ষিত বেকারদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্নভাবে প্রচেষ্টা চালান।
তার এই ব্যতিক্রমী প্রয়াস স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ধানক্ষেতে স্মৃতিসৌধের এই প্রতিচ্ছবি সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে। অনেকে মন্তব্য করেছেন, এটি শুধু এক কৃষকের শিল্প নয়, বরং শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দেশপ্রেমের জীবন্ত উদাহরণ।
এমএসএম / এমএসএম
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
Link Copied