ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ৩:১৯

বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলার অভিযোগে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বুধবার সকাল ১১টায় ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।

এসময় বক্তব্য রাখেন ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শামসুন্নবী তুলিপ, সাধারণ সম্পাদক মো. আসফাকুর রহমান, প্রচার সম্পাদক মো. ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহীন তারেক এবং সংগঠনের নেতা এএসএম সাইফুল্লাহ ও নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা অবিলম্বে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক করা, মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। মানববন্ধনে ক্যাবের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত