ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত পলাতক


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৮-৪-২০২৬ দুপুর ৩:২১

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত কিশোর পলাতক রয়েছে।
গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৬ নম্বর পূর্বধলা সদর ইউনিয়নের তারাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু ওই এলাকার বাসিন্দা।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার তানভীর আজান (১৭) কৌশলে শিশুটিকে তাদের বসতঘরে নিয়ে যায়। সেখানে সে জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করে। একপর্যায়ে শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে বুধবার (৮ এপ্রিল) সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি পায়ুপথে তীব্র ব্যথা অনুভব করছে এবং স্বাভাবিকভাবে বসতে বা শুতে পারছে না। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে