ডামুড্যায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।
বুধবার সকালে ডামুড্যা উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: সালাউদ্দিন আইয়ুবী ।
অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: সালাউদ্দিন আইয়ুবী এর সভাপতিত্বে ও ডামুড্যা উপজেলার একাডেমিক সুপারভাইজার মো: ফরহাদ হোসেন এর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও গোসাইরহাট সার্কেল মোঃ শামসুল আরেফীন,ডামুড্যা থানার অফিসার ইনর্চাজ ওসি মো: রবিউল হক,ডামুড্যা উপজেলা কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: কামরুজ্জামান, মৎস্য কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উদ্বোধনের পর মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও বৈজ্ঞানিক প্রদর্শনী উপস্থাপন করেন। স্টলগুলোতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নতুন নতুন ধারণা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
এমএসএম / এমএসএম
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের