পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী সম্মেলন
পার্বত্য চট্টগ্রাম নারী হেডম্যান কার্বারী সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে সম্মেলন কক্ষে নারী হেডম্যান কার্বারী নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এসময় অনুষ্ঠানে সিএইচটি নারী হেডম্যান কার্ডধারী নেটওয়ার্ক এর সভাপতি জয়া ত্রিপুরা সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী, চাকমা সার্কেল, উপদেষ্টা রাণী য়েন য়েন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, জেলা হেডম্যান এসোসিয়েশনের সহ-সভাপতি থোয়াই অং মারমা, এএলআরডি এর উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক সহ-সভাপতি এ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, সিএইচটি নারী হেডম্যান কার্ডধারী নেটওয়ার্ক সাধারণ সম্পাদক শান্তনা খীসা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য এ্যাডভোকেট চঞ্চু চাকমা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে নারী কার্বারী নিয়োগ নিঃসন্দেহে একটি ঐতিহাসিক উদ্যোগ। সকল নারী কার্বারীদের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অত্যাবশ্যকতা রয়েছে। এই নিয়োগকৃত নারী কার্বারীরা যাতে সমাজ উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে পারে, সে পরিবেশ গড়ে তোলাতে হবে।
আয়োজিত সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে নিয়োগ প্রাপ্ত নারী কার্বারীদের ভাতা অবিলম্বে চালু করার জন্য সরকারের কাছে জোরালো দাবি জানিয়ে বেশকিছু দাবী তুলে ধরেন।
দাবী সমূহ:-প্রক্রিয়াধীন মৌজা হেডম্যান অফিস নির্মান দ্রুত বাস্তবায়ন করা, পরিবেশগত ভারসাম্য রাক্ষার স্বার্থে মৌজার পাথর উত্তোলন না করা, অস্থায়ী বাসিন্দা কর্তৃক মৌজার ভূমি বেদখল বন্ধ করা এবং বে-আইনিভাবে দখলকৃত ভুমি স্থায়ী বাসিন্দাদের নিকট ফেরত প্রদান করা, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের ভূমির মালিকানা নিশ্চিত করা, সার্কেল চীফ কর্তৃক নিয়োগকৃত যে সব (কার্বারী) বিশেষত: নারী কার্বারী ও পুরুষ কার্বারী সরকারীভাবে ভাতা পাচ্ছেনা তাদের জন্য ভাতা বরাদ্ধ প্রদান করা, পার্বত্য চুক্তির আলোকে নারীদের উন্নয়ন কাৰ্য্যক্রমে সুযোগ রাখা, নারী উদ্যোক্তাদের সহজ শর্তে লোন দেয়া ও ভূমি সংক্রান্ত সম্পত্তির অধিকার নিশ্চিত করা।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা
বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
Link Copied