সাবেক আ.লীগ এমপির তেল পাম্পে অনিয়ম: গোপনে ২,৬০০ লিটার বিক্রি, জরিমানা ৫০ হাজার
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তেল সংকটের মধ্যে গোপনে পেট্রোল বিক্রির অভিযোগে পাটোয়ারী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত প্রতিষ্ঠানটি স্থানীয় পলাতক সাবেক সংসদ সদস্যের মালিকানাধীন বলে জানা গেছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে তেল সংকটকে কেন্দ্র করে ক্ষুব্ধ মোটরসাইকেল চালক ও সাধারণ মানুষ সড়ক অবরোধ করলে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। দীর্ঘ সময় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ ঘটনার পর উপজেলা প্রশাসনের তদন্তে উঠে আসে, সংশ্লিষ্ট পাটোয়ারী ফিলিং স্টেশন নিয়ম উপেক্ষা করে গভীর রাতে উপজেলা প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারকে না জানিয়ে গোপনে প্রায় ২ হাজার ৬০০ লিটার পেট্রোল বিক্রি করেছে। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল বিতরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা
Aminur / Aminur
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার