যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
যশোরের অভয়নগরে বিএনপি নেতা মো. পিয়ার আলী শেখের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (৮ এপ্রিল) সকালে নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ভাঙ্গাগেট এলাকায় পৌর ট্রাক টার্মিনালের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা পিয়ার আলী শেখ, ব্যবসায়ী তরুণ কুন্ডু, ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শফিয়ার রহমান, স্বেচ্ছাসেবক দলের নেতা মনিরুজ্জামান, যুবদল নেতা জাহিদ শেখ, নারী নেত্রী সাবিনা ইয়াসমিনসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়ে কামাল খাঁ নামে এক ব্যক্তি মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পিয়ার আলী শেখের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তারা তাকে প্রতারক, চাঁদাবাজ ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। এ সময় পিয়ার আলী শেখ বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি তার বাসায় অনধিকার প্রবেশ করে ভিত্তিহীন তথ্য প্রচার করেছেন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
Aminur / Aminur
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস