ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মদনে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৮-৪-২০২৬ বিকাল ৬:৩৬

নেত্রকোনার মদন উপজেলায় উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”প্রতিপাদ্যকে সামনে রেখে মদন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।
মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানচর্চায় আগ্রহী সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আজ বুধবার (৮এপ্রিল) সকাল উপজেলার হলরুমে  আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করেছেন,যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
মেলার সঙ্গে সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছে ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান,মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার,মদন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলাম আকন্দ,মদন থানার অফিসার হাসনাত জামান,উপজেলা কর্মকর্তা প্রকৌশলী এস এম শাহাদাত হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা প্রাণেতোষ ঘোষ, উপজেলা জামায়াতের নায়েবের আমীর রিয়াজ উদ্দিন ইদ্রিস মাস্টারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
আয়োজকরা জানান,এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

Aminur / Aminur

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ