ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা: তদারকির অভাবে অবাধে মাছ শিকার


মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা photo মোহাম্মদ মেহেদী হাসান, মনপুরা
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ১:৪৮

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে সরকারের ঘোষিত মার্চ-এপ্রিল দুই মাসব্যাপী সকল প্রকার মাছ শিকারের নিষেধাজ্ঞা চললেও তা কার্যত উপেক্ষিত হচ্ছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মনপুরার মেঘনা পারে গিয়ে দেখা যায়, অবাধে মেঘনায় পাতা হয়েছে সারি সারি বেহুন্দি জাল। এসব জালে আটকা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছের রেণু-পোনা। এতে হুমকির মুখে পড়ছে নানা প্রজাতির মাছের স্বাভাবিক বৃদ্ধি ও প্রজনন।

স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের কার্যকর তদারকি না থাকায় প্রতিদিনই নদীতে অবাধে মাছ শিকার চলছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের জন্য মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হলেও বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। রাতের আঁধারেই নয়,বরং দিনের বেলাতেই জেলেরা নির্ভয়ে জাল ফেলছেন নদীতে। এতে করে নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য-মাছের প্রজনন সংরক্ষণ-ব্যাহত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাঝে মধ্যে অভিযান পরিচালনার খবর শোনা গেলেও তা নিয়মিত নয়। ফলে নিষেধাজ্ঞা অমান্যকারীদের মধ্যে কোনো ধরনের ভীতি কাজ করছে না। বরং তদারকির অভাবকে কাজে লাগিয়ে একটি চক্র নিয়মিত মাছ শিকার করে বাজারজাত করছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক দৈনিক সকালের সময়-কে বলেন, “আমরা ইতোমধ্যে রামনেওয়াজ, লতার চরসহ কয়েকটি এলাকায় চাই জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। আমাদের টহল টিম নিয়মিত টহলে রয়েছে। তবে লোকবল কম থাকায় নিয়মিত অভিযান পরিচালনায় কিছুটা সমস্যা হচ্ছে।”

অন্যদিকে, উপজেলা কোস্ট গার্ডের সিসি’র সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিয়মিত অভিযান পরিচালনা এবং কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে, যাতে সরকারের এই গুরুত্বপূর্ণ উদ্যোগ সফল হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত