ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৩:৫১

"উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে "৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যায় আয়োজিত বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।সমাপনী অনুষ্ঠানে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: সালাউদ্দিন আইয়ুবী এর সভাপতিত্বে ও ডামুড্যা উপজেলা আইসিটি অফিসার লিটন মুন্সি এর সঞ্চালনায় উপস্থিত   উপস্থিত ছিলেন সরকারি পূর্ব মাদারীপুর কলেজ এর সহযোগী অধ্যাপক পরিমল কৃঞ্চপাল,উপজেলার কৃষি কর্মকর্তা মোতালেব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মো: কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান ,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে প্রযুক্তিনির্ভর ও সৃজনশীল হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই।বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের ব্যাপকভাবে আকৃষ্ট করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এতে বিজয়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ডামুড্যায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬-এর সফল সমাপ্তি ঘটে।

এমএসএম / এমএসএম

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের