ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জেরে শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা


সীতাকুণ্ড প্রতিনিধি photo সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৪:৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্বশত্রুতার জের ধরে শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ শামীম (৪০)  নামের এক ব্যক্তিকে পিটিয়ে রগ কেটে হত্যা অভিযোগ । 

 বুধবার রাতে  উপজেলার মুরাদপুর ইউনিয়নের মধ্যম ভাটেরখিল (তালতলা) এলাকায় শ্বশুর বাড়ি থেকে  পাওনা টাকা চেয়ে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে  ১০/১৫ জনের একটি দল  তাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা করে । 

 নিহত শামীম  সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার আবছারের বাড়ির আবুল মনসুরের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সীতাকুণ্ড পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।  পুলিশ ও পরিবার দাবি করছে পূর্ব শত্রুতার জেরে তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। 

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা প্রকৃয়াধীন বলে জানিছেন  নিহতের বড় ভাই মোঃ সেলিম। তিনি আরো বলেন,  আমার ভাইয়ের সাথে অনেকদিন ধরে দ্বন্দ্ব ছিল  সোহেল  ও  ইরানের। বুধবার রাত ১১ সময় সোহেল আমার ভাইকে ফোন করে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে গেলে দশ থেকে পনেরো জন মিলে আমার ভাইকে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্য করে। পূর্বশত্রুতার জেরে দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারা আমার ভাইকে ডেকে নিয়ে এই হত্যা কাণ্ড ঘটিয়ে বলে অভিযোগ করেন । 

এবিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, রাত একটায় খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়। হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। তদন্ত করে হত্যাকাণ্ডের আসল রহস্য উদঘাটন করা হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ