বরগুনায় দুটি পদে ১৪ লাখ টাকা নিয়োগ বাণিজ্যে,
বরগুনা আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তত্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদ্রাসায়,দুটি পদ শূন্য থাকায়,আয়া ও নিরাপত্তা কর্মী নিয়োগে, ১৪ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করছে, প্রতিষ্ঠানের সুপার ও সভাপতি এমন অভিযোগ পাওয়া যায়।
গত ১০/৩/২৬ তারিখে ৫ সদস্য বিশিষ্ট নিয়োগ কমিটি গঠন করা হয়। স্থানীয়রা ও কমিটির সদস্য নয়ন মিয়া বলেন,এই নিয়োগের ব্যাপারে আমি কিছু জানিনা। ,টাকার বিনিময় সভাপতি ও সুপার, আয়া পদে আখিনুর তুলি, নিরাপত্তাকর্মী পদে কাতার প্রবাসী মোঃ আলামিন কে নিয়োগ দিয়েছে। সেই সাথে আমার স্বাক্ষর জাল জালিয়াতি করে। এডভোকেট কাদের মিয়া বলেন, আমরা প্রতিষ্ঠানের জমিদাতা আমি দীর্ঘদিন সভাপতি দায়িত্ব পালন করছি, বর্তমানে কমিটিতে আছি এই দুটি নিয়োগের ব্যাপারে আমি কিছু জানি না। আব্দুর রহিম নিয়োগের ব্যাপারে দুঃখ প্রকাশ করে বলে,১৪ লাখ টাকার বিনিময় এই নিয়োগ দুটি হয়েছে। এই প্রতিষ্ঠানের আশপাশে অনেক শিক্ষিত মেধাবী ছাত্র-ছাত্রী রয়েছে, কবে বিজ্ঞপ্তি দিয়েছে গোপনে কিভাবে নিয়োগ দিল বিষয়টি আমরা জানতে পারলাম না। অথচ দশ থেকে ১২ বছর কাতার প্রবাসী মোহাম্মদ আল আমিন কে মোটা অর্থের বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন তার মেয়েকে টাকার বিনিময় নিয়োগ দেয়া হয়েছে। এই নিয়োগ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
এ বিষয় মাদ্রাসা সুপার মোঃ হারুন অর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ সভাপতি সবকিছু জানে।
প্রতিষ্ঠানের সভাপতি মোঃ আবু জাফর দুর্নীতি অনিয়মের কথা স্বীকার করে বলেন, বিভিন্ন খরচসহ আমরা কিছু টাকা নিয়েছি আমাদের প্রতিষ্ঠানের ক্লাসরুম ভেঙ্গে গেছে মেরামত করার জন্য।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন দুর্নীতি অনিয়মের বিষয় আমার কাছে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ