৪৯ বছরের ভোগদখলীয় সম্পত্তিতে প্রতিপক্ষের জোরপূর্ক গাছ রোপণের অভিযোগ
জমিক্রয় করার ৪৯ বছর ধরে ভোগদখল করা সম্পত্তির উপর জোরপূর্বক গাছ রোপণ করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলার গনেশপুর ইউপির শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামে এ জবর-দখলের ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন, শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে আব্দুল জলিল,জাহিদুল ইসলাম,দুলাল হোসেন ও বুলবুল হোসেন গংরা।
অপরদিকে অভিযুক্তরা হলেন, শ্রীরামপুর উত্তরপাড়া গ্রামের রতন সরদার(৩৩),আব্দুর রশিদ (৪৫),বাচ্চু (৪২), হাফিজ উদ্দিন (৪০), উজ্জ্বল হোসেন (৩৫),সাইফুল ইসলাম (৪৮),মেহেদী হাসান (৩২), সাতবাড়িয়া গ্রামের কাজেম সরদারের ঘরজামাই মোবারক হোসেন (৪৬) ও আক্কাস আলীর ঘরজামাই আব্দুল মতিন (৫২)।
ভুক্তভোগী ও অভিযোগ সুত্রে জানাগেছে, সিএস খতিয়ানের প্রজা অবিরন বেওয়ার নিকট থেকে ১৯৭৭ সনে জাহানারা বেগম শ্রীরামপুর ও দূর্গাপুর মৌজায় ১ একর সোয়া ২০ শতাংশ ক্রয় করে নিঃস্বত্ব হয়,পরবর্তী সময়ে দাতা অবিরণের বোনের মেয়ে নুরজাহান একই গ্রহিতা অর্থাৎ জাহানারা বেগম নিকট সোয়া ২১ শতাংশ জমি ১৯৮০ সনে বিক্রি করে নিঃস্বত্ব হন।
এরপর থেকে ভুক্তভোগী গংরা ৪৯ বছর যাবৎ ধরে দাতার পরবর্তী ওয়ারিশগণের সহিত এজমালি সম্পত্তি ভোগদখল করে আসছিলেন। হঠাৎ করে দাতার পরবর্তী ওয়ারিশগণ এজমালি সম্পত্তি ভোগদখল করা অবস্থায় অন্যত্র বিক্রি করে নিঃস্বত্ব হন। এরপর পুনরায় পূর্বের গ্রহিতা জাহানারা বেগমের সম্পত্তি দাতার পরবরতী ওয়ারিশগণ অন্যায়ভাবে বিক্রি করে বিবাদ সৃষ্টি করেছেন। উক্ত সম্পত্তির দাতা অবিরণ ও নুরজাহানের পরবর্তী ওয়ারিশগণ তাদের প্রাপ্ত সম্পত্তি দুইবার বিক্রি করে নতুন করে ৪৯ বছর ধরে ভোগদখলীয় সম্পত্তির মালিকদের সাথে বিরোধ সৃষ্টি করেছেন। এখন নতুন ক্রেতা অর্থাৎ অভিযুক্তরা জমি দখলের জন্য গাছ রোপণ করেছেন। এমতাবস্থায় প্রকৃত জমির মালিক নিরুপায় হয়ে বিভিন্ন মহলে ধরণা দিচ্ছেন।
এ ব্যাপারে অভিযুক্ত উজ্জল গংদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,অবিরণের ওয়ারিশ আফজাল হোসেন গংদের নিকট থেকে ১০ জন মিলে বিবাদমান সম্পত্তি ক্রয় করেছি। সেইমূলে আমরা উক্ত সম্পত্তির মালিক হয়েছি। এজন্য আমরা ক্রয়কৃত সম্পত্তিতে গাছ রোপণ করে দখলে নিয়েছি।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত