ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে অনিক ফুডসকে জরিমানা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৯-৪-২০২৬ দুপুর ৪:১৮

চট্টগ্রামের হাটহাজারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে অনিক ফুডসকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে হাটহাজারীর পৌরসভার আলীপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, আলীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রয়, নিবন্ধন সনদ ব্যতিরেকে মোড়কজাতকরণ ও বিক্রয় এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার অপরাধে অনিক ফুডসকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মেসার্স মক্কা মেডিসিন হাউজে ড্রাগ লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ