ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে নিজের বাড়িতে আগুন লাগালেন নেশাগ্রস্থ ব্যক্তি


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৫:১

 দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ৫ নং ওয়ার্ডের এসকে বাজার এলাকায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে। 

বৃহস্পতিবার ০৯ই এপ্রিল বেলা ১২ ঘটিকার সময় ঘটনাটি ঘটে মো. ইসরাফিল হোসেনের বাড়িতে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন তিনি নেশাগ্রস্ত অবস্থায় হঠাৎ করে নিজের বসতঘরে আগুন লাগিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন এবং স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘরের কিছু আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মাদকাসক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার