কাউনিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনা: ইউপি সদস্যসহ প্রাণ গেল ২ জনের, আহত ৪
রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে থামছে না সড়ক দুর্ঘটনা। প্রতিনিয়তই ঝরছে প্রাণ, বাড়ছে আহতের সংখ্যা। কাউনিয়ায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্যসহ দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার শহীদবাগ ইউনিয়নের ইউপি সদস্য মহির উদ্দিন (৪২) বুধবার রাতে রংপুর মডার্ন মোড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, বৃহস্পতিবার সকাল দিকে উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ গেটের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাটিবোঝাই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাশেদা বেগম (৪৫) নিহত হন। তিনি উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোখাতী গ্রামের জাহেদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চার যাত্রী গুরুতর আহত হন। তারা হলেন— একই গ্রামের তছর উদ্দিনের ছেলে জাহেদুল ইসলাম (৫০), মুসলিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫) এবং জিল্লুর রহমানের স্ত্রী সোনালী বেগম (৫০)সহ আরও একজন। আহতদের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
Link Copied