ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাগেরহাট হামপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ শিশু আইসোলেশনে চিকিৎসা নেয়ার পরামর্শ চিকিৎসকদের


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৫:৪

বাগেরহাট জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে  ৪ জন শিশু ভর্তি হয়েছে। এদের কে  আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এই শিশুদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রোগতত্ব গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। শিশুর শরীরে হামের উপসর্গ শরীরে দেখা দিলে তাতে আতঙ্কিত না হয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন এখানের চিকিৎসকরা। এদিকে হামের সংক্রমণ থেকে সচেতন থাকতে জেলায় প্রচারাভিযান শুরু করেছে জেলা ছাত্রদল। তারা স্থানীয়দের সচেতন হতে মাইকিং ও লিফলেট বিতরণ করছে। বাগেরহাট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, বাগেরহাট জেলা হাসপাতালে ৬ মাস থেকে দেড় বছর বয়সি  মোট ৪ শিশু ভর্তি হয়েছে। এদের শরীরে হামের উপসর্গ রয়েছে। এসব শিশুদের জ্বর ও শরীরে র‌্যাশ দেখা যাচ্ছে। এই শিশুদের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। হাম রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা আল ইমরান মামুন বলেন, সম্প্রতি হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাই আমরা স্থানীয়দের সচেতন করতে প্রচারাভিযান শুরু করেছি। আমরা শহরে মাইকিং ও লিফলেট বিতরণ করেছি।#

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত