ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বিদেশে পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাতের অভিযোগ


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৯-৪-২০২৬ বিকাল ৫:৩১

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মুরাদ তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

ভুক্তভোগী সবর উদ্দিন শেখ অভিযোগ করেন, প্রায় ছয় বছর আগে তাকে বিদেশে পাঠানোর কথা বলে ৩ লাখ টাকা নেন অভিযুক্ত মুরাদ তালুকদার। কিন্তু পরে তাকে বিদেশে না পাঠিয়ে ওই টাকা আত্মসাৎ করা হয়। পরবর্তীতে জমি বিক্রির প্রলোভন দেখিয়ে আরও ১২ লাখ টাকা নেওয়া হয়। এতে তার কাছ থেকে মোট ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী পরিবারের সদস্য হায়দার শেখ বলেন, বিদেশে পাঠানোর জন্য ধারদেনা করে টাকা দেওয়া হয়েছিল। পরে টাকা ফেরত দিতে না পেরে অভিযুক্ত ব্যক্তি জমি দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু যে জমি দেখানো হয়, তার একটি অংশ খাস জমি এবং অপর অংশ অন্যের নামে রেকর্ড করা। ফলে তারা প্রতারিত হয়েছেন।

এলাকাবাসীর অভিযোগ, শুধু সবর উদ্দিন শেখ নন—উপজেলার আরও কয়েকজনের কাছ থেকেও বিদেশে পাঠানোর কথা বলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন মুরাদ তালুকদার। প্রভাবশালী হওয়ায় ভুক্তভোগীরা ভয়ে প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

ভুক্তভোগী পরিবারের এক নারী সদস্য জানান, জমি কেনার জন্য এনজিও থেকে ঋণ নিয়ে অর্থ দেওয়া হলেও দীর্ঘ সময় পার হলেও জমি বুঝে পাননি। এতে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত মুরাদ তালুকদার উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি এলাকায় অবস্থান করছেন না।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও অভিযুক্তের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহ উদ্দিন আহমেদ বলেন, মুরাদ তালুকদার পূর্বে দলের অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত থাকলেও নানা অভিযোগের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। বর্তমানে তার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা নেই।

টুঙ্গিপাড়া থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত