লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লার লাকসাম পৌরশহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ২০২৬ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় বার্ষিক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি নার্গিস সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ নিজাম উদ্দিন, সামাজিক ব্যাক্তিত্ব বিশ্বতম সাহা বিশু সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর বিদ্যালয় থেকে ২৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। সকাল থেকে বিদ্যালয়ে হল রুমে পরীক্ষার্থীরা সুন্দর জামা কাপড় পড়ে বিদ্যালয়ে আসে। একে অপরের সাথে মতবিনিময় করে। একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদায় অনুষ্ঠানে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শিক্ষকরা তোমাদেরকে যে ভাবে পড়া লেখা শিখিয়েছে সে ভাবে তোমাদেরকে চলতে হবে। তোমরা ভাল ভাবে পরীক্ষা দিবে। তোমাদের সকলের উজ¦ল ভবিষ্যত কামনা করি।
বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বক্তব্যে বলেন, তোমরা ভাল ভাবে পরীক্ষা দিয়ে বিদ্যালয়ের সুনাম ধরে রাখবে। আমরা তোমাদেরকে অনেক শাসন করেছি, তোমাদের ভালোর জন্য। তোমাদের প্রতি আমাদের কোন রাগ নেই ক্ষমা করে দিলাম। পরীক্ষার দিন তোমরা একে অপরের সাথে কপারেশন রাখবে। শরীরের প্রতি সবাই যত্ন নিবে। তোমরা সকলে ভালো ভাবে পরীক্ষা দাও এঁটাই কামনা করি। অনুষ্ঠানটি সঞ্চালনা করে সহকারী শিক্ষক রুনা লায়লা ও মোহসিন উদ্দিন খাঁন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ